ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজার জেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আব্দুল মান্নান।
সভায় সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক।
এ সময় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন নিয়ে সভায় আলোচনা হয়।
এতে কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী জেলার আইন-শৃঙ্খলার উন্নতি হচ্ছে, চেষ্টা করতে হবে আইন-শৃঙ্খলার যেনো উন্নতি হয়। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে, এগুলো সব রিভিউ করতে হবে এবং মাত্র তিন/ চার মাসের মধ্যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে এটা আশা করা যায় না।
সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার- ২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা পুলিশ সুপার এ, এন, এম, সাজেদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com