কাপ্তাই প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ওমান কেন্দ্রীয় কমিটির আল-ওয়েলজা শাখার ৬৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে কাপ্তাইয়ের কৃতি সন্তান ও সাবেক ছাত্রদল নেতা মোশাররফ হোসেন অপু (মাস্টার)-কে সভাপতি এবং দুলাল-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক ঈশা সিরাজ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির বিষয়টি জানানো হয়।
এদিকে মোশাররফ হোসেন অপু সভাপতি নির্বাচিত হওয়ার খবরে কাপ্তাই উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ দিলদার হোসেনসহ কাপ্তাইয়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
মোশাররফ হোসেন অপু কাপ্তাইয়ের বরইছড়ি এলাকার কৃতি সন্তান। প্রবাসজীবনে তিনি একজন পরিশ্রমী রেমিট্যান্স যোদ্ধা হিসেবে পরিচিত। পাশাপাশি নিজ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি বিভিন্নভাবে কাজ করে আসছেন বলে স্থানীয়রা জানান।
বিগত জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও অক্লান্ত পরিশ্রম করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
কাপ্তাইয়ের বরইছড়ি এলাকার সাবেক ছাত্রদল নেতা মোশাররফ হোসেন অপু ওমান বিএনপির আল-ওয়েলজা শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় কাপ্তাইয়ের সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com