প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ১২:১৭ পি.এম
কাপ্তাইয়ে তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলার কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর চিৎমরম উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (১৯ জানুয়ারি) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধ করণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসুই প্রু মারমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন । বৈঠকে বক্তারা তরুণ ও নারী ভোটারদের ভোটদানে উৎসাহ প্রদান করেন। ভোট একটি মৌলিক অধিকার এই বিষয়টি তাদেরকে স্মরণ করিয়ে দেন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে তাদেরকে আশ্বস্ত করা হয়।
পরে উপজেলা প্রশাসন কর্তৃক অসহায় ও দুস্থ শীতার্ত ৩০০ জনের মাঝে প্রত্যেককে একটি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com