কাপ্তাই প্রতিনিধি।।
হাত ধোয়ার গুরুত্ব ও রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাপ্তাইয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’ (Be a Hand Washing Hero)।
কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। পরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাপ্তাইয়ের সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই সংবাদের সম্পাদক ও প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য চৌধুরী রিপন এবং শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল।
আলোচনা সভায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং সংক্রমণ ও বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে দৈনন্দিন জীবনে নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com