কাপ্তাই প্রতিনিধি:
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাঙামাটির কাপ্তাই উপজেলার ১০০ জন খামারির মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রত্যেক ক্ষতিগ্রস্ত খামারিদের হাতে ৭ কেজি করে গো-খাদ্য তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. মো: এনামুল হক হাজারী।
এ গো-খাদ্যের মধ্যে ছিল পাতা ভুষি, কুড়া, সয়াবিন মিল, ভুট্টা, ভিটামিন-মিনারেল প্রিমিক্স, সাদা মটর ছোলা, সরিষার খৈল ও লবণ।
এসময় আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, প্রাণিসম্পদ বিভাগের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চিহ্লাউ মারমা, অমল কান্তি বড়ুয়া, মনোরঞ্জন তনচংগ্যা ও বিশ্বামিত্র চাকমা এবং কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত খামারিদের ক্ষয়ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে এবং গবাদিপশুর খাদ্য সংকট মোকাবিলায় এ সহায়তা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com