কাপ্তাই প্রতিনিধি।।
‘সুস্থতার জন্য সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে ১১ আর ই ব্যাটালিয়নের মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসাসেবা দেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক মানুষ এ সেবায় অংশ নেন।
ক্যাম্পে আগতদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। পাশাপাশি নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি, পরিচ্ছন্নতা এবং রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের কাছে প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com