স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত ভবনটির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা পরিষদের সদস্য এম এন আবছার, ক্ষেত্র মোহন রোয়াজা ও অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টুসহ অন্যরা।
কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি ও গাছবান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত সম্প্রসারিত ভবনটি বিহারের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com