খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
তৃণমূল পর্যায়ে ক্রীড়াপ্রতিভা অন্বেষণ ও শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ (সিজন-২)-এর পৌরসভা পর্যায়ের দল গঠন কার্যক্রম।
খাগড়াছড়ি পৌরসভার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক সাদিয়া আফরিন কচি। সভাপতিত্ব করেন পৌর নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার।
এ সময় খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, দ্বিতীয় আসরে ১০ থেকে ১৪ বছর বয়সী বাছাইকৃত কিশোর-কিশোরীদের নিয়ে ১০টি ইভেন্টে দল গঠন করা হবে। ইভেন্টগুলো হলো ফুটবল, অ্যাথলেটিকস, ক্রিকেট, দাবা, ভলিবল, সাঁতার, মার্শাল আর্ট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও কাবাডি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়াপ্রতিভা বিকাশের সুযোগ বাড়বে। পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার পথও সুগম হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com