খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে মাদকসহ মনোরায় ত্রিপুরা (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) রাত ১০ টার দিকে জিরো মাইল এলাকা থেকে আটক করা হয়। সে মাটিরাঙ্গা পৌর সভার ২ নং ওয়ার্ডের নতুন পাড়ার বাসিন্দা বৈস কুমার ত্রিপুরার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে জিরোমাইল এলাকার পার্ক সাইড হাসপাতালের কাছে আসলে খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখা ডিবি'র এস আই মাহাবুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গেয় অফিসার ফোর্স মোটরসাইকেলের গতি রোধ করে। এসময় মোটরসাইকেল চালক পালিয়ে গেলেও মাদক বহনকারী মনোরায় ত্রিপুরা পালাতে পারেনি। পরে মনোরায়ের কাছে থাকা সাদা বস্তা তল্লাশি করে ৭০ বোতল ভারতীয় বিয়ার ক্যান জব্দ করা হয়।
খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখা ডিবি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মনোরায় ত্রিপুরার নামে ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; আইনে মামলা প্রক্রিয়া দিন আছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com