খাগড়াছড়ি প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে খাগড়াছড়ি রামগড় উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ম্যারাথন দৌড় প্রতিযোগিতা-২০২৬’। তরুণদের খেলাধুলা ও সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে এ আয়োজন করে হাজী মো: নূরুল হক ফাউন্ডেশন। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের তিনশতাধিক দৌড়বিদ অংশ নেন।
আজ শুক্রবার সকালে খাগড়াছড়ির রামগড়ে বলপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে খাগড়াবিল প্রায় ৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশ নেন প্রতিযোগীরা। দৌড় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন হাজী নূরুল হক ফাউন্ডেশন চেয়ারম্যান আবদুল হক মানিক।
তিনি বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই আমাদের উদ্দেশ্য। ভবিষ্যতেও খাগড়াছড়িতে নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে সুস্থ সমাজ গঠনে কাজ করে যাব।
এসময় হোসেন জিহাদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে রামগড় উপজেলার জামায়াতে ইসলামী সেক্রেটারি আনোয়ার হোসেন,হাজী মো: নূরুল হক, এথলেটিক্স এমাজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ম্যারাথনে অংশগ্রহণকারী মো: শহিদুল, মো: শাকিব, মো: সাইফুল, মারুফ বলেন, এই আয়োজন আমাদের অনেক উৎসাহ দিয়েছে। নিয়মিত শরীরচর্চা করলে যেমন সুস্থ থাকা যায়, তেমনি মাদক থেকেও দূরে থাকা সম্ভব। এমন আয়োজন আরও বেশি হওয়া উচিত।"বর্তমানে তরুণদের মধ্যে নানা ধরনের নেতিবাচক প্রভাব দেখা যায়। এই ধরনের ম্যারাথন আয়োজন তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি করবে।
প্রতিযোগিতা ঘিরে উৎসবের আমেজ তৈরি হয় পুরো এলাকায়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় গ্রামবাসী অংশগ্রহণকারীদের উৎসাহ দেন।
পাঁচ কিলোমিটার মিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে মোশারফ হোসেন মেহেদী, দ্বিতীয় হয়েছে মো: নোমান, তৃতীয় হয়েছে নাজমুল।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com