দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৪টি পরিবারের মাঝে সরকারি চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার জালিয়াপাড়ায় হাফছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এ চাল বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হাফছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অংগ্যজাই মারমা। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নাজমুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কাশেম, যুগ্ম সম্পাদক মো. ফারুক হোসেন সুমন এবং দিদারুল হৃদয়। তারা উপকারভোগীদের হাতে সরকারি বরাদ্দের চাল তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।
চাল পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com