ক্যহ্লাচিং মারমা, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের মনাজয় কার্বারী পাড়ার সার্বজনীন কেন্দ্রীয় রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ক্ষনি রঞ্জন ত্রিপুরা।
আয়োজকরা জানান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখার সভাপতি সুধী রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক বিশ্ব সিন্ধু ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক মতেন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এল. বিকাশ ত্রিপুরা, গুইমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীরণ ত্রিপুরাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, সড়ক ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com