প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৫, ২০২৬, ৩:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৬, ৭:৪৮ এ.এম
গুইমারায় হাইছ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় হাইছ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুদঅং মারমা (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) গুইমারা উপজেলা বিজিবি হাসপাতালের সামনে সকাল ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুদঅং মারমা রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়া এলাকার রুইচাইঅং মারমার ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গুইমারা বিজিবি হাসপাতালের সামনে একটি হাইছ গাড়ি দ্রুতগতিতে এসে বিপরীত দিকের লেনে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সুদঅং মারমা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান। দুর্ঘটনার পর হাইছের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, “আমরা ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।” দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করছে। পলাতক হাইছ চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com