মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি।।
বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়নের বলী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের মাঝে নগদ অর্থ ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বলী বাজার শেডে এ সহায়তা বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর রাজপুত্র সাচিংপ্রু জেরীর পক্ষ থেকে পাঠানো সহায়তা থানচি উপজেলা বিএনপির উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মংশৈ ম্রাই মারমা এবং থানচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য খামলাই ম্রো। এছাড়া রেমাক্রী ইউনিয়ন বিএনপির সভাপতি মংএনু মারমা, সাধারণ সম্পাদক উবামং মারমা, থানচি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু নোমান, তিন্দু ইউনিয়ন বিএনপির সভাপতি শৈবাথোয়াই মারমাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সহায়তা বিতরণকালে মংশৈ ম্রাই মারমা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সরকারি ও প্রশাসনিক সহায়তার পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সামর্থ্যবান ব্যক্তিদেরও সহযোগিতায় এগিয়ে আসা প্রয়োজন। এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে কিছুটা সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, সম্প্রতি বলী বাজারে অগ্নিকাণ্ডে ১৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com