
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন। সভা সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সুমন।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেদুল ইসলাম, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা লিটোন এবং বিডি ক্লিনের জেলা সমন্বয়ক মাহফুজ হোসেন সকাল।
সভাপতির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। ঘরকে নিরাপদ রাখতে পারলে দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি দুর্যোগের সময় করণীয় সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com