সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি
যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) পানছড়ি উপজেলা পরিষদ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের আয়োজন করে একতা এন্টারপ্রাইজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন। টুর্নামেন্ট কমিটির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সহসভাপতি ও টুর্নামেন্টের আহ্বায়ক জুলফিকার আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাঈল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আফছার এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক টেয়ইং হাইচিং আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্টের সদস্যসচিব মো. মারুফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বেলাল হোসেন বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনের দিকে নিয়ে যেতে সহায়তা করে। এ ধরনের আয়োজন তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশে ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
টুর্নামেন্টে পানছড়ির বিভিন্ন এলাকার দল অংশ নিচ্ছে। খেলা দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com