সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়িতে নলকূপ মিস্ত্রী ও শ্রমিক সমবায় সমিতির বর্ষপূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাত ৮টায় পানছড়ি উপজেলা মায়াকানন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নলকূপ মিস্ত্রী, শ্রমিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
পানছড়ি উপজেলা নলকূপ মিস্ত্রী ও শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জালাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইউসুফ আলী বলেন, শ্রমজীবী মানুষ দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। নলকূপ মিস্ত্রী ও শ্রমিকদের ঐক্য ও সমবায়ের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ করা সম্ভব।
সভাপতির বক্তব্যে মো. জালাল হোসেন সমিতির সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের আহ্বান জানান।
সমিতি সূত্রে জানা যায়, ২০২০ সালে ‘পানছড়ি উপজেলা নলকূপ মিস্ত্রী ও শ্রমিক সমবায় সমিতি লিমিটেড’ প্রতিষ্ঠিত হয়। এর নিবন্ধন নম্বর ০৪/২০, খাগড়াছড়ি।
অনুষ্ঠানে সমিতির সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com