মোঃ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর সদর জোনের উদ্যোগে গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, শিশুস্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে ৩৮ জন অংশগ্রহণকারীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পানছড়ি সাবজোনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আশরাফুল কবির। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
প্রশিক্ষণে গর্ভকালীন সময়ে মায়ের স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, নবজাতক ও শিশুর স্বাস্থ্য এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সক্ষমতা তৈরিই ছিল এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com