খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা সদর উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে ১৪০টি বৌদ্ধ মন্দির ও শারদীয় দূর্গা পূঁজা উৎযাপন উপলক্ষ্যে ২২ মন্দির প্রতিষ্ঠানকে খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পাতিবার (১৫ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পিআইও অফিসারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ কিয়াং কমিটি ও মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে এসব খাদ্যশস্য তুলে দেন খাগড়াছড়ি সদর উপজেলা পিআইও অখিল শিখারী। এসময় উপজেলার বিভিন্ন বৌদ্ধ মন্দির ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিখারী জানান, শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকার ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখের ৫১.০১.০০০০.০০০.০১৫.২০.০০১৩.২৬-২৫৮ নং স্মারক মূলে খাগড়াছড়ি জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত মোট ৮৪ মেট্রিক টন খাদ্যশস্য (চাল) সদর উপজেলায় ১৪০টি বৌদ্ধ মন্দির ও ২২টি দূর্গা পূঁজা মন্ডপে ৬০০ কেজি হারে বিতরণ করা হয়েছে।
উল্লেখ, শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের কার্যালয় থেকে খাগড়াছড়ি সদর উপজেলায় ১৪০টি বৌদ্ধ মন্দিরের জন্য ৮৪ মেট্রিক টন, মহালছড়ি উপজেলায় ৯১টি বৌদ্ধ মন্দিরের জন্য ৫৪.৬ মেট্রিক টন, দীঘিনালা উপজেলায় ১২৮টি বৌদ্ধ মন্দিরের জন্য ৭৬.৮ মেট্রিক টন, পানছড়ি উপজেলায় ৭৭টি বৌদ্ধ মন্দিরের জন্য ৪৬.২ মেট্রিক টন, রামগড় উপজেলায় ৫৯টি বৌদ্ধ মন্দিরের জন্য ৩৫.৪ মেট্রিক টন, মাটিরাঙ্গা উপজেলায় ৪১টি বৌদ্ধ মন্দিরের জন্য ২৪.৬ মেট্রিক টন, গুইমারা উপজেলায় ১৩০টি বৌদ্ধ মন্দিরের জন্য ৭৮ মেট্রিক টন, মানিকছড়ি উপজেলায় ১১২টি বৌদ্ধ মন্দিরের জন্য ৬৭.২ মেট্রিক টন ও লক্ষীছড়ি উপজেলায় ৯৯টি বৌদ্ধ মন্দিরের জন্য ৫৯.৪ মেট্রিক টন। মোট খাগড়াছড়ি জেলায় ৮৭৭টি বৌদ্ধ মন্দিরের জন্য ৫২৬.২ মেট্রিক টন খাদ্যশষ্য বরাদ্দ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com