মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় তারা বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
শুক্রবার (১০ জুলাই) সকালে জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার দিপুর নেতৃত্বে একটি দল বাঘাইছড়ির বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে। তারা দুর্গত মানুষের সঙ্গে কথা বলে বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন।
পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাঁজাসহ জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে বিএনপি নেতারা বলেন, দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। তারা ভবিষ্যতেও দুর্গত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com