বরকক প্রতিনিধি।।
রাঙ্গামাটির বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ ঘটিকায় বরকল উপজেলার বি এনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপজেলার ভুষনছড়া বাজারে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বরকল উপজেলা বি এনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি সুবিমল চাকমা।
জেলা পরিষদের সদস্য সুবিমল চাকমা ভুষনছড়া বাজারে পৌঁছালে দলীয় নেতা কর্মী ও সাধারণ জনগণ ফুলের মালা দিয়ে বরন করেন। স্লোগানে মুখরিত হয় চারিদিক।সাধারণ লোকজন তাদের সমস্যা ও চাওয়া পাওয়া তুলে ধরেন জেলা পরিষদের সদস্য কে কাছে পেয়ে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বি এনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ সভাপতি আব্দুল হালিম, সুলতান আহমদ মন্ডল, যুগ্ম সম্পাদক আঃজলিল, যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমীন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব কবির হোসেন, ভুষনছড়া ইউনিয়ন বি এনপির সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক দেলোয়ার মোল্লা , মৎসজীবি দলের সভাপতি জাফর হোসেন, ওলামা দলের সভাপতি হাফেজ শিহাব উদ্দিন সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com