বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আর্যপুর জিরো পয়েন্ট এলাকায় গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (৯ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন আশিক ও স্থানীয় সাবেক ইউপি সদস্য জামির। তবে তাদের পূর্ণ পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় মাদক বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়েকজন স্থানীয় বাসিন্দা নজরদারি করছিলেন। একপর্যায়ে আশিক ও জামিরকে গাঁজাসহ আটক করে তারা। পরে খবর পেয়ে বাঘাইছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হচ্ছে।
পুলিশ ও স্থানীয়দের এ ধরনের সমন্বিত উদ্যোগ মাদকবিরোধী কার্যক্রমে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com