প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৪:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৬, ২:৪৪ পি.এম
বাঘাইছড়িতে জাতীয় ফল মেলার উদ্বোধন

বাঘাইছড়ি প্রতিনিধি:-
করব মোরা ফলচাষ, সংরক্ষণ করব বারো মাস এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বাঘাইছড়িতে জাতীয় ফল মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৮ জুন উপজেলা কৃষি সম্পাসারণ অফিস কার্যালয়ে, উপজেলা কৃষি অধিদপ্তর এর আয়োজনে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, শিশক রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার সহ বিভিন্ন ব্লকের উপসহকারীগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।
কৃষি বিভাগ জানান, ১৮ জুন শুরু হয়ে ২০ জুন উক্ত মেলা সমাপনী হবে। মেলায় দেশী বিদেশি নানা জাতের ফল উপস্থাপন করা হয়েছে। এসব ফলের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com