পার্বত্য জেলা বান্দরবানে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) শহরের বালাঘাটা পশ্চিমে অবস্থিত ওসমান বিন আফনান এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।
এপেক্স ক্লাব অব বান্দরবান, নীলাচল, গ্রীণসিটি ও সাঙ্গু ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি ইঞ্জিনিয়ার রুই প্রু অং মারমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি নাসিম আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য সাবেক জাতীয় সেবা পরিচালক মো. নুরুল আমিন চৌধুরী আরমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের পিডিজিু৩ কামাল পাশা, ন্যাশনাল এনইএস লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব চিটাগংয়ের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন, এপেক্স ক্লাব অব বান্দরবানের সাবেক সভাপতি মোজাম্মেল হক, আইপিপি নিনি প্রু, মোহাম্মদ আলী, অংমে, ইকবাল, তারেক, মংসা প্রু, নেউইন মং, এপেক্স ক্লাব অব সাঙ্গুর আইপিপি বীরুলাল তৎচঞ্চা, শহিদ, ক্যাসিমং, মিজানুর রহমান, এপেক্স ক্লাব অব নীলাচলের আইপিপি উখিং মে হিলি, জসাই, ডমেচিংসহ অন্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি নাসিম আহমেদ বলেন, এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো সমাজের সবার মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে এসব শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
উদ্বোধকের বক্তব্যে মো. নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, পবিত্র রমজান মাস সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে এপেক্স ক্লাব নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়। পরে শিক্ষার্থী, অতিথি ও স্থানীয়দের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এপেক্স ক্লাবের সদস্য এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com