বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান শহরের বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক নারীকে আটক করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
বান্দরবান সদর থানাধীন বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসস্টেশন এলাকার লন্ডন রেস্টুরেন্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান সদর থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৯৪, তারিখ ৩ জুলাই ২০২৬-এর ভিত্তিতে এসআই (নিঃ) ত্রিরতন বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন কিলো-১ ডিউটির দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ রুনা আক্তার (৩০) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত রুনা আক্তার (৩০) লামা উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের নুনের বিলপাড় এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আবুল খায়ের এবং স্বামী ইব্রাহিম খলিল (প্রকাশ নয়ন দাশ)।
অভিযানে উদ্ধার হওয়া ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোনো ভুক্তভোগী নেই বলে জানিয়েছে পুলিশ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, "মাদক নির্মূলে বান্দরবান জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী বা মাদক বহনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। উদ্ধারকৃত চোলাই মদ জব্দ করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com