বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান সেনানিবাসে ৬৯ পদাতিক ব্রিগেড হেডকোয়ার্টারের ব্যবস্থাপনায় ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের পরিচালনায় তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যাবিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
১১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৮টা ৪৫ মিনিটে বান্দরবান সেনানিবাসের এমডিএস ভবনের দ্বিতীয় তলায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরফরাজ হায়দার, এমপিএইচ এবং কোর্স অফিসার-ইন-চার্জ (ওআইসি) মেজর শাহরীন জাহান প্রধান। প্রশিক্ষণে বান্দরবান রিজিয়নের আওতাধীন বিভিন্ন পাড়া থেকে আগত ১৯ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণার্থীদের আবাসনের জন্য ৬৯ পদাতিক ব্রিগেড হেডকোয়ার্টারের তত্ত্বাবধানে বান্দরবানের নিউ গুলশান এলাকায় অবস্থিত সোমাং বম হোস্টেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হোস্টেল থেকে এমডিএস ভবনে যাতায়াতের সুবিধার্থে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণ গ্রহণ কারী শিক্ষার্থীরা জানান, দূর্গম এলাকায় ভালো স্বস্থ্যসেবা হতে বিশেষ করে মায়েদের গর্ভকালীন সময়ে সুচিকিৎসার অভাবে শিশু জন্মদানে মায়েরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হন,বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দূর্গম এলাকার বিভিন্ন তরুণীরা এই প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে,ফলে প্রশিক্ষণ শেষে আমরা ফিরে গিয়ে নিজ নিজ এলাকার মানুষের জন্য কাজ করতে পারবো, এ জন্য বাংলাদেশ সেনাবাহিনী কে ধন্যবাদ। প্রশিক্ষণ কার্যক্রমকে আরও মানসম্মত ও কার্যকর করতে চারজন বেসামরিক চিকিৎসককে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারীরা ধাত্রীবিদ্যাবিষয়ক প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন, যা স্থানীয় পর্যায়ে মাতৃস্বাস্থ্যসেবা এবং নিরাপদ প্রসবসংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com