রাঙ্গামাটির বিলাইছড়িতে ‘অধিকার, ন্যায়বিচার, পদক্ষেপ: সকল নারী ও মেয়ে শিশুর জন্য’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এবং দাতাগোষ্ঠীর সহায়তায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নারী নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনা সভায় বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা সহকারী প্রকৌশলী মো. মান্নান এবং সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা মো. বাবুল আক্তার। সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার সাধন তঞ্চঙ্গ্যা।
এসময় আরও উপস্থিত ছিলেন বিআরডিবির পরিদর্শক অনুপ বড়ুয়া, ইউএনও অফিসের সজীব চাকমা, প্রশিক্ষক ভিক্টোরিয়া চাকমা, স্বাস্থ্যকর্মী রেনু চাকমা, কনিকা চাকমা ও প্রীতি তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী নেত্রী ও প্রশিক্ষণার্থীরা।
এছাড়া পার্বত্য চট্টগ্রামে বাস্তবায়নাধীন Ecosystems Restoration and Resilient Development in CHT (ERRD-CHT) প্রকল্প এবং Women and Girl Empowerment through Inclusive Education (WGEIE) in CHT প্রকল্পের আওতায়ও দিবসটি পালন করা হয়। এ উদ্যোগে Global Affairs Canada (GAC) সহায়তা প্রদান করছে।
আলোচনায় বক্তারা বলেন, একীভূত শিক্ষার মাধ্যমে নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, আত্মবিশ্বাস জোরদার করা এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিত করা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com