সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলার দীঘলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়েশিশুর অধিকারে বিনিয়োগ করুন’ প্রতিপাদ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে, কানাডার সহযোগিতায় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অংশীদারত্বে কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
Women and Girls Empowerment through Inclusive Education in CHT (WGEIE) এবং Ecosystems Restoration and Resilient Development in the Chittagong Hill Tracts (ERRD-CHT) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে কন্যাশিশুর ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো গুরুত্ব পায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহনশীল উন্নয়ন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, বিলাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের টেকনিক্যাল অফিসার চন্দন ত্রিপুরা, উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটর প্রজ্ঞামিত্র চাকমা (কালো), দীঘলছড়ি আবাসিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক ভিক্টোরিয়া চাকমা এবং এএমসির সহসভাপতি অংশিপ্রু মার্মাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com