
সোমবার (২৯ জুন) সকালে বিলাইছড়ি উপজেলার ব্রিজঘাট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায় উপস্থিত থেকে উপকারভোগীদের মধ্যে চারা, জৈবসার ও খুঁটি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসু তঞ্চঙ্গ্যা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড সদস্য জ্যোতিময় চাকমা, বাবুলাল তঞ্চঙ্গ্যা, কার্বারি থুইপ্রু মারমা ও রূপকুমার চাকমা।
এছাড়া উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, উপসহকারী কৃষি কর্মকর্তা অনুময় চাকমা, বদিউল আলম, রুবেল বড়ুয়া, সুকান্ত কুমার মোদক এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর রাজেন তঞ্চঙ্গ্যাসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় ২৬০ জন কৃষক-কৃষাণী এবং ১০টি প্রতিষ্ঠানের মধ্যে মোট ১,৪০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপকারভোগীদের মধ্যে জৈবসার ও গাছের সুরক্ষার জন্য প্রয়োজনীয় খুঁটিও সরবরাহ করা হয়।
কৃষি বিভাগ জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং কৃষকদের পুনর্বাসনে সহায়তা প্রদানের লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com