
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর অর্থায়নে এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বিলাইছড়ি পল্লী উন্নয়ন অফিস।
কর্মসূচির অংশ হিসেবে অফিস প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে পল্লী উন্নয়ন অফিসের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিলাইছড়ি উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের সভাপতি সাথোয়াই মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর আহাম্মদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন পরিদর্শক অনুপ বড়ুয়া, কার্বারী থুইপ্রু মার্মা (আকাশ), মাঠ সংগঠক তরুণা চাকমা, নমিতা চাকমা ও টপি চাকমা।
সমবায় সমিতির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধুরী চাকমা, বেবী রানী ঘোষ, ডালিয়া বড়ুয়া, লাভলী বড়ুয়া, আনন্দ কেশর চাকমা, হীরামতি চাকমা, দীপ্তি চাকমা, শোভারানী চাকমা, নুচাউ মার্মা, লক্ষী বড়ুয়া, কৃষ্ণা রানী দে, কল্পনা বড়ুয়া, সুমী চক্রবর্তী, মেঘলা বড়ুয়া এবং আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি সমবায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com