
সোমবার (০৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা কনফারেন্স রুমে এ সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি স্থানীয় প্রশাসন, উন্নয়ন কার্যক্রম এবং সমন্বিতভাবে কাজ করার বিষয়ে মতামত গ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, রেঞ্জার আব্দুর রাজ্জাক, এসআই তানভীর আলম, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তি বরন তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় বক্তারা স্থানীয় উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com