
বুধবার (১৫ জুলাই ২০২৬) সকালে উপজেলার দীঘলছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, ইউপি সদস্য জ্যোতিময় চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ থেকে ৫টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
তিনি আরও জানান, বিলাইছড়ি উপজেলায় ৪৩টি সরকারি ও ৮টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আওতায় গাছের চারা রোপণ করা হয়েছে।
এর আগে সকালে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আয়োজিত 'প্রাথমিক শিক্ষা পদক-২০২৬' অনুষ্ঠান ভার্চুয়ালি বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখানো হয়। অনুষ্ঠান শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা পদক অর্জনের প্রক্রিয়া, ইউনিয়ন পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন ধাপ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সম্পর্কে তাদের বিস্তারিত ধারণা দেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com