রাঙ্গামাটির বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসনাত জাহান খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মো. জাফর আহাম্মদ, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক প্রণব কান্তি নাথ, জসীম উদ্দিন তালুকদার, রনবীর চাকমা, সত্যপ্রিয় তঞ্চঙ্গ্যা, কৃষ্ণা রানীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে শিক্ষার্থীদের উৎসাহ দেন। পরে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে অবদান রাখা মেধাবী শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নিয়মিত ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com