রাঙ্গুনিয়া প্রতিনিধি::
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ পদুয়া পশ্চিম খুরুশিয়া মেম্বার পাড়া এলাকায় সাপের কামড়ে মোহাম্মদ জিহাদ (১৮) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত জিহাদ পদুয়া পশ্চিম খুরুশিয়া ৬নং ওয়ার্ডের মেম্বার পাড়ার ফজলুল করিমের ছেলে। সে চন্দ্রঘোনা মাদরাসায়ে তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়ার আলিম ১ম বর্ষের ছাত্র।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২২অক্টোবর) রাতে নিজ বাড়িতে বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
আজ শুক্রবার(২৩ অক্টোবর) সকাল ১০টায় পশ্চিম খুরুশিয়া মেম্বার পাড়া জামে মসজিদের মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জিহাদের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com