প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৮:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৯:৪৫ এ.এম
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খাগড়াছড়ি জেলার রামগড়ে প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ই জানুয়ারি) দুপুরে রামগড় সিনেমা হলে শিল্পী কমিউনিটি সেন্টারে রামগড় উপজেলা প্রবীণ বিএনপির আহ্বায়ক সিদ্দিক মাষ্টারের সভাপতিত্বে এবং উপজেলা প্রবীণ বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য মুসা আহমেদ এর সঞ্চালনায় এবং সদস্য সচিব ফয়েজ আহম্মদের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো.জসিম উদ্দিন পৌর বিএনপির সভাপতি মো.বাহার উদ্দিন, প্রবীন বিএনপির সদস্য আবদুল কুদ্দুস প্রমূখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, রামগড় পৌর বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত উল্লাহ সহ রামগড় উপজেলা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের প্রবীণ বিএনপির সদস্যবৃন্দ সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com