তসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি
রাঙামাটির বরকলে ছোট হরিণা জোন (১২বিজিবি অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় লক্ষাধিক টাকার রসুন ও ইউরিয়া সার আটক করেছে।
১৮ জুন বৃহস্পতিবার ছোটহরিণা ব্যাটালিয়ন (বারো বিজিবি) এর আওতাধীন আমতলা নামক স্থান হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছোটহরিণা ব্যাটালিয়ন সদরের টহলদল ৩৪০কেজি রসুন ও ৪৫০ কেজি ইউরিয়া সার আটক করে যার আনুমানিক মূল্য ১ লাখ ২৯হাজার টাকা।
বারো বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে চোরাচালান রোধে বারো বিজিবি সবসময় সতর্ক রয়েছে।
বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com