আলোকিত ডেস্ক::
পার্বত্য জেলা রাঙামাটির বন বিভাগে একের পর এক বিতর্ক সৃষ্টি করে চলছেন বন সংরক্ষক (সিএফ) আবদুল আউয়াল সরকার ও ডেপুটি রেঞ্জার বাবুরাম চাকমা বিরোদ্ধে। এমন তথ্য দিয়ে গত ২৬ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ Investigative Forest News Alert extra ভূয়া পেইজ থেকে ও গত ২৪ অক্টোবর ২০২৬ খ্রি. www. dailyamadermatribhumi.com একটি ভূয়া অনলাইন থেকে মানহানিকর তথ্য প্রকাশ করে। অন্য দিকে AI কণ্ঠ দিয়ে আরও একটি https://www.facebook.com/reel/28477543311940769 পেইজে ভয়েজ দিয়ে অপপ্রচার চালায়।
এমন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন রাঙামাটির বন বিভাগের ডেপুটি রেঞ্জার বাবুরাম চাকমা। তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সুনির্দিষ্ট চক্র কর্তৃক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা তথ্য অও দিয়ে তৈরি করে প্রচার করায় নিন্দা ও এর তিব্র প্রতিবাদ করেছেন। উক্ত পোস্টগুলোতে যে দাবি বা তথ্য প্রকাশ করা হয়েছে, তার সাথে বাস্তবতার কোনো বিন্দুমাত্র মিল নেই। এটি সম্পূর্ণ মিথ্যা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি অপচেষ্টা মাত্র। গত ২৪ অক্টোবর ২০২৬ খ্রি. www.dailyamadermatribhumi.com ওয়েব সাইটের উল্লেখিত মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে দেখা যায় মোবাইল নাম্বারটি বন্ধ। এখানেই প্রতিয়মান হয়। এটি সম্মানহানি করার একটি মাধ্যম। তিনি এই মিথ্যা ও বানোয়াট প্রচারণার তীব্র প্রতিবাদ ও গভীর নিন্দা জানিয়েছেন। তিনি এই ধরনের কোনো ভুয়া পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করে অপপ্রচারে অংশ না নিতে সবার প্রতি আহবান জানান। তিনি বলেন- যেকোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে দয়া করে সত্যতা যাচাই করুন। এমন অসত্য তথ্য প্রকাশে উর্ধতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে তিনি ও সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের সম্মান ক্ষুন্ন করার অপরাধে সাইবার অপরাধ ছড়ানোর দায়ে উক্ত আইডি/পেইজ এবং পোস্টগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করতেরও পিছপা হবেন না। অনলাইনে সুস্থ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো গুজবের বিরুদ্ধে সচেতন থাকতে সবাইকে বিনীত অনুরোধ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com