শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।
‘ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা: তথ্য বিশৃঙ্খলা মোকাবেলায় তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার, নির্ভরযোগ্য তথ্যের গুরুত্ব এবং অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরেন।
পরে সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় এম্পাওয়ারমেন্ট প্রকল্প, তৃণমূল উন্নয়ন সংস্থার মহালছড়ি উপজেলা কো-অর্ডিনেটর সোনিয়া দাসের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সূর্পণা দে সম্পু, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাইম্রাচিং মারমা, সদর ইউনিয়ন পরিষদের সচিব প্রয়সি চাকমা, এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সিনিয়র মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার স্মৃতি রঞ্জন ধামাই এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম।
আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির বিস্তারের ফলে মানুষের কাছে দ্রুত তথ্য পৌঁছে যাচ্ছে। একই সঙ্গে ভুল, বিভ্রান্তিকর ও অপতথ্যও দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে নাগরিকদের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার পাশাপাশি তথ্য যাচাইয়ের বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
তারা বলেন, তথ্য অধিকার নাগরিক ক্ষমতায়নের অন্যতম মাধ্যম। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য জানার সুযোগ থাকলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ে। একই সঙ্গে দায়িত্বশীলভাবে তথ্য সংগ্রহ, যাচাই ও প্রচারের মাধ্যমে অপতথ্যের বিস্তার রোধে সংশ্লিষ্ট সবাইকে ভূমিকা রাখতে হবে।
সভায় তথ্য পাওয়ার অধিকার, তথ্যের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা এবং ডিজিটাল যুগ
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com