শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে ধর্মীয় আলোচনা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৪সেপ্টেম্বর) সকাল ৯:৩০ ঘটিকায় মহালছড়ির শ্রীশ্রী কালী মন্দির থেকে বেলুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি বাবুপাড়া আর্মি পোস্ট ও মহালছড়ি উপজেলা পরিষদ এলাকা সহ স্থানীয় প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে শ্রীশ্রী কালী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করেন।
এসময়, জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পরিদর্শন করেন মহালছড়ি জোনের কর্মকর্তা। এ সময় তিনি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
আয়োজকরা জানান, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণভাবে উদযাপন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com