দীপক সেন, স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ির জেলার মহালছড়ি উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবায় প্রবেশাধিকার ও সেবার ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ক প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট মঙ্গলবার মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিষ্ঠা চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন এবং সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন।
সভায় প্রকল্পের বিভিন্ন দিক ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন উপজেলা কো-অর্ডিনেটর খোকন বিকাশ ত্রিপুরা। মাঠপর্যায়ে প্রকল্পের কার্যক্রম, সুবিধাভোগী নির্বাচন, স্বাস্থ্য ও জীবনরক্ষাকারী সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রবেশাধিকার বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য ও জীবনরক্ষাকারী সেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রকল্পের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে বক্তারা বলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অজিত মারমা, ফিল্ড কো-অর্ডিনেটর এবং তুষার কান্তি খীসা। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com