মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তার অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
প্রথম ধাপে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।
ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় যেকোনো দুর্যোগ ও ক্ষয়ক্ষতি মোকাবিলা করা সম্ভব। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সহায়তায় সরকারের মানবিক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সনি ত্রিপুরা, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com