
মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২২ হাজার ৯২টি গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের নেতৃত্বে এই সবুজায়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার অর্থায়নে এই চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৭ আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা তুলে দেন পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।
এ সময়, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসুদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছাইদুল ইসলাম ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান।
এছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শাহজালাল কাজল বলেন, “পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-বাসযোগ্য বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। পৌরসভার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “শুধু চারা রোপণ করলেই চলবে না, এগুলোকে যথাযথভাবে পরিচর্যা করে বড় তোলার দায়িত্বও নিতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা মাটিরাঙ্গাকে একটি সবুজ ও সুন্দর জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।”
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com