খোকন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি।।
টানা বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মাটিরাঙ্গা উপজেলার ২০০ অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার ভগবান টিলা ও বি-টিলা এলাকায় আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। দুর্গত মানুষের সহায়তায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বি-টিলা বিজিবির সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা ও সদস্য মো. আব্দুল লতিফসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, টানা বর্ষণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে দুর্ভোগে পড়েছে। এই সংকটময় সময়ে পাওয়া সহায়তা তাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে এনেছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com