অংগ্য মারমা, মানিকছড়ি।।
খাগড়াছড়ির মানিকছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ এবং বেলুন ও পায়রা উড়ানো হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনায় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও মাদকবিরোধী কার্যক্রমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে উপস্থিত নেতাকর্মীরা মাদকবিরোধী ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের শপথ পাঠ করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, সহ-সভাপতি মো. কাশেম চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান মাস্টার, মো. জাহাঙ্গীর হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মীর হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আল ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল হাই ও সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল, মহিলা দল, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com