মানিকছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র হাই স্কুলের বৃত্তিপ্রাপ্ত পরীক্ষায় সাফল্য সাথে অর্জনকারী ৩৭ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ১৮ জন মধ্যে সাধারণ গ্রেডে ১৩ জন এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ২ জন ও সাধারণ গ্রেডে ৪ জন শিক্ষার্থী রয়েছে।
গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিতছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাশেদ, বৃত্তিপ্রাপ্ত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং কৃতী শিক্ষার্থীদের অভিভাবকগণ।
এসময় ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, আজকের এই কোমলমতি শিশুরা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গড়ার কারিগর। তাদের এই মেধা ও সাফল্যকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি তাদের সৎ, আদর্শবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com