দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি
রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনকে আটক করেছে পুলিশ।
রোববার (০৫ জুলাই) দুপুরে জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকায় একটি চা দোকান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন রবিবার সকালে রাঙামাটি আদালতে হাজিরা দিতে এসেছিলেন। এসময় তারা শহরের কোর্ট বিল্ডিং এলাকায় কসমস হোটেলের পাশে অবস্থান করছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এবিষয়ে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্তা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com