রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে কাঠ পাচারকারী চক্রের দুইটি পরিত্যাক্ত আস্তানা সনাক্ত ও কিছু কর্তনকৃত সেগুন গাছ উদ্ধার করেছে ৩৭ বিজিবি রাজনগর জোন।
রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল শাহনেওয়াজ তাসকিন জানিয়েছেন, গত ২০ জানুয়ারি রাজনগর জোনের অধীনে বিজিবি টহল দল বন বিভাগের সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে কামারকছড়া এলাকায় দুইটি পরিত্যক্ত কাঠ চোরাকারবারীর আস্তানা সনাক্ত করা হয় এবং উদ্ধারকৃত সেগুন গাছ স্থানীয় বন বিভাগে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, উক্ত স্থানটি জনবসতি নেই এবং সম্পূর্ণ সংরক্ষিত বনাঞ্চলের অংশ। অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়েছিল। তাছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযানকে ভিন্নভাবে প্রচার করার চেষ্টা করা হলেও তা সত্য নয়।
জোন কমান্ডার ভবিষ্যতে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস ও কাঠ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com