দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার ২০ আগষ্ট দুপুরে রাঙ্গামাটি জেলা পরিষদের ফ্যাক্সের মাধ্যমে নতুন চেয়ারম্যান ও ১৪ জন সদস্যের নাম ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল।
প্রজ্ঞাপনে জানানো হয়, ‘রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯’ এবং সংশ্লিষ্ট সংশোধনী আইনের আওতায় সরকার জেলা পরিষদের এই অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে। চেয়ারম্যান পদে দায়িত্ব প্রাপ্ত দীপন তালুকদার দীর্ঘদিন ধরে রাঙ্গামাটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ২০২৩ সালে ঘোষিত জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতেও তিনি সভাপতির দায়িত্ব পান।
নতুন গঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার ছাড়াও বিভিন্ন জাতিগোষ্ঠী ও স্থানীয় সমাজসেবকদের মধ্য থেকে আরও ১৪ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য তালিকা
যারা রয়েছেন তারা হলেন ১. দীপন তালুকদার (দীপু) (চেয়ারম্যান) ২. শাশ্বত চাকমা রাঙ্গামাটি সদর (সদস্য), ৩. বিল্টু চাকমা, বাঘাইছড়ি, (সদস্য), ৪. সুবিমল চাকমা, বরকল (সদস্য), ৫. অনিল বরণ চাকমা, জুরাছড়ি, (সদস্য), ৬. উথোয়াইমং মার্মা, কাপ্তাই, (সদস্য), ৭. পাইচিং মং মার্মা, কাউখালী, (সদস্য), ৮. প্রেমা তালুকদার, রাজস্থলী, (সদস্য), ৯. তিমথী খিয়াং, রাজস্থলী (সদস্য), ১০. সুপর্ণ দেব বর্মন, গর্জনতলী, রাঙ্গামাটি (সদস্য), ১১.মোহাম্মদ মামুনুর রশিদ, তবলছড়ি, রাঙ্গামাটি, (সদস্য), ১২. তোফাজ্জল হোসেন, লংগদু, (সদস্য), ১৩/ মোহাম্মদ ফারুক, গর্জনতলী, রাঙ্গামাটি পৌরসভা, (সদস্য), ১৪. নন্দিতা দাশ, মাষ্টার কলোনী, রাঙ্গামাটি পৌরসভা, (সদস্য), ১৫. চন্দ্রা চাকমা রাজদ্বীপ পাড়া, রাঙ্গামাটি পৌরসভা। এবিষয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন, ‘আমার নেতা তারেক রহমান, আমাকে মূল্যায়ন করেছেন, এটাই আমার জীবনের অন্যতম সেরা অর্জন। আমি চেষ্টা করব, এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে। রাঙ্গামাটিবাসির সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com