মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া মডেল থানার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।
সুধী সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা, শিক্ষা ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
পুলিশ কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিতে পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com