"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষা হোক নারী ও কন্যার অধিকার" শ্লোগানকে সামনে রেখে রাজস্থলী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে রবিবার সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথী চাকমা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, উপজেলা বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিতৈষী চাকমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, হেডম্যান প্রেমা তালুকদার প্রমুখ।
প্রধান অতিথি সেলিনা আক্তার বলেন, "নারীর অধিকার কেবল কাগজে-কলমে নয়; বাস্তবে রূপ দিতে হলে পরিবার ও সমাজের সব স্তরে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। পুরুষ ও নারী সকলকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে।"
আলোচকরা নারীর ক্ষমতায়ন ও কন্যা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সামাজিক ও রাষ্ট্রীয় স্তরে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদসহ বিভিন্ন এনজিও ও স্থানীয় কিশোর কিশোরীরাও অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com